পৃথিবীর সকল সুন্দরী রমনীরা
তোমার কাছে হার মানবে,
তোমার চুলের সুগন্ধি বাতাসে
মাতাল হবে সুন্দরের পূজারী।
বড় বড় নিঃশ্বাসে যৌবনের যৌন সুধা
মিটিয়ে যাবে কত কাম পুরুষ।
ওই রঙ করা ঠোঁটে,
কত পুরুষের আলিঙ্গন,
অধরের তলদেশে ঘুমিয়েছে
কত পুরুষ জাপটে ধরে,
নিতান্তই তুমি অসহায় হয়ে
তার ইচ্ছেগুলো প্রাধান্য দিয়েছো।