যে দিকে ফেরাও চোখ; দেখ বিবর্ণ সব স্মৃতি
তোমার চারপাশ ঘিরে বসবাস অবিরত।
বর্ণহীন, গন্ধহীন ফুলের মত তোমার কল্পনা,
অন্ধকার, ধূসরতায় আচ্ছন্ন পৃথিবী।
এখানে বেঁচে থাকার সংগ্রাম করতে করতে তুমি ক্লান্ত
সে কথা ভেবেছো কখনো?
রৌদ্রতাপের মত যখন কারো দেহ উত্তপ্ত কর তুমি
কেমন দেখায় তখন পৃথিবীর রঙ!
সে তোমার ভাবনাহীন বটে।
সঙ্গীহীন বিষন্ন জীবন তোমার,
শ্রীহীন যৌবনে তবুও অপেক্ষায়ীত তুমি
নতুন কোন স্বপ্ন পুরুষের,
যে তোমার এক রাতের সঙ্গী হবে।
মন্তব্য (14)