হারাধনের দশটি ছেলে সবাই যখন মরে
শফিক ইমতিয়াজ সবাইকে ফেরায় আবার ঘরে।
অবশেষে স্বাীকার নাকি করে যোগীন্দ্রও
হারাধনের দশটি ছেলের কেউ মরেনি কেউ।
তাদের কথা আবারও আমি করছি বিবরণ
এই কথা মেনে নিবেন জানি গুণীজন।
বন থেকে ফিরে যে পেতেছিল সংসার
এতো দিনে পৃথিবীতে নেই বুঝি সে আর।
হারাধনের দশ ছেলের রইল বাঁকি নয়
এদের মধ্যে যারা বাঁচলো তারাই পেল জয়।
বাঘের সাথে যুদ্ধ করে যে ফিরেছিল ঘরে
অসুস্থ্যতায় বিছানায় শুয়ে ধুকে ধুকে মরে।
হারাধনের দশ ছেলের রইল বাঁকি আট
তাদের মধ্যে সেও মরলো ভেঙেছিল যার দাঁত।
যে ছেলেটি গাছ কাটতে হয়েছিল কেটে দুই
সে ছেলেটি কেমনে বাঁচে ইমতিয়াজ বাবুকে কই।
হারাধনের দশ ছেলের রইল বাঁকি ছয়
কুমিরের পেটে যে গেল সে কেমনে বেঁচে রয়!
মরেছে পাঁচ বেঁচেছে পাঁচ হারাধনের ছেলে
এই কথাকে মেনে নিবেন যোগীন্দ্র ইমতিয়াজ মিলে।
মন্তব্য (13)