সারা রাত ঘুমহীন দু'চোখ রক্ত জবার মত
এ ভাবে চলছে অনেক দিন।
কি যে সব অদ্ভুত ভাবনা রাতভর
আমার চোখের সামনে নৃত্য করে!
টের পাই স্বচ্ছ ঝর্ণার মত
বুকের অতি গোপন কণে
টুকরো টুকরো সংলাপ প্রবাহীত হয়ে
অনুভূতি গুলো ভিষণ ভাবে
যেন ভোঁতা করে যায়।
তাই ভালো থাকা যেন আজকাল
বিবর্ণ স্বপ্ন ব্যতিত আর কিছু নয়।