অনেক বছর আগে-
বোধ করি; বয়স তখন কুড়ি।
দেখতাম-
কলেজ থেকে ফেরার পথে
মানুষ বেচা হতো হাটে।
তবু-
কিছু মানুষ থেকে যায়
যাদেরকে কেনা দায়,
এসেছে দূর থেকে
বড় আশা নিয়ে বুকে।
এমনই একজনের কথা বলি;
লোকটি বৃদ্ধ অতি,
ঘরে তার অসুস্থ্য স্ত্রী
সন্তানেরা পেতেছে সংসার
যে যার মত করি।
কেনা বেচা শেষে যখন
সন্ধ্যা দিল পার, লোকটি দেখে-
ছিল যারা সাথে
কেউ নেই তারা আর।
কাঁধ থেকে গামছা নিয়ে
মুছে মুখের ঘাম,
ভাবে-
আমার মত বৃদ্ধার বুঝি
নেই সমাজে দাম।
আসলে কি তাই!
বৃদ্ধ বলে সমাজ তাকে
দেবেনা কোন ঠাঁই?