কমলা চিবুক ফারুক আজিজ · কবিতা · 2014-02-23 · 1133 ভিউ ফারুক আজিজ আজি এখন বসে আছি শাদা আকাশের ভাঁজে, মন-বিন্দুতে ফিনকি কেন জীবনটা যেন বাজে। নীলপরীর কমলা চিবুক ভাসে চোখের তারায়, কপোল বেয়ে নীরের স্রোত আজো কেন ঝরায়? নীল হরিনীর নীলাভ চাহনী কেন এতো পড়ে মনে, ফাগুন এসে ও পুষ্পগুলি কেন ঝরে অযতনে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (2)