বিয়ের সুর
বেজেছে সানাই
সেজেছে কনে,
আসবে বর, করবে আপন
কাদবে স্বজন, হাসবে জীবন ।
মিষ্টি কথায় বলতে চাইলে
আপন স্বজন যায় সে ভুলে
সদ্য ফুলে, টাকার মূলে
যে কনে কে নেয় তুলে
সে তো নয় আপন তিলে ।
আমরা চাই এমন জাতী
আপন স্বজন হাসতে হাসতে
কনে যায় বরের সাথে ,
অচিন পুরে নব সাজে
সেদিন যাবে নতুন কাজে
নতুন স্বপ্নে নব আশা
জমাবে দু-জনের ভালোবাসা ।
বলবে বর , শুনবে কনে
আজ থেকে নতুন জীবন দু-জনে
তোমার মাঝে আমি আর-
আমার মাঝে তুমি
কবুল পরে হলাম এখন
দু-জনে এক জোটি
ভুল হলে সুদ্রে নিব-
মোদের সব ত্রুটি ।
মন্তব্য (5)