একটা স্টেশনে থেমে আছে ট্রেন
চারিদিকে ঘুটঘুটে অন্ধকার
দু একটা জোনাক জ্বলছে মিটমিট করে ।
বুকের মধ্যে টিকটিক করে
বেজে চলছে জীবন ঘড়ি ,
জানান দিচ্ছে জীবনের অস্তিত্ব ।
অমাবস্যার আকাশে অদৃশ্য চাঁদ ।
তবু তাকিয়ে থাকা আকাশে শূন্য দৃষ্টিতে ,
অন্তিম অপেক্ষার শেষে
দূরে শোনা যায় ট্রেনের হুইসেল ......।
মন্তব্য (17)