তোমার বুকপকেটে গুঁজে দেয়া চিঠিটা
কি পড়ে দেখেছিলে নাকি অযত্নে অবহেলায়
ফেলে রেখেছ টেবিলের কোন কোণে
তোমার জন্য রাখা বেলি ফুলের মালাটি
শুকিয়ে গেছে সেই কবেই গন্ধ ফুরিয়ে গেছে
রং নষ্ট হয়েছে,তবু যে প্রেম নিয়ে মালাটি
স্পর্শ করেছিলাম সে প্রেম রয়ে গেছে
মনে হৃদয় গহীনে ...
আচ্ছা এখনো কি ঘুম ভেঙে আমাকে খোজ
নাকি ভুলে গিয়েছ সেই কবেই ?
ফজরের আজানে ঘুম ভেঙ্গে কেউ কি
তোমাকে ডেকে দেয়
''এই আর ঘুম কত ওঠো বেলা তো অনেক হল !!
আচ্ছা কারো করা দুষ্টুমিতে বিরক্ত হও নাকি
গভীর আলিঙ্গনে জড়িয়ে নাও ভালোবাসি বলে ?
মন্তব্য (18)