খুব ইচ্ছে করে পাগলামি করতে
ইচ্ছে করে কারো মধ্যরাতের
ঘুম ভাঙ্গিয়ে বলি
এই যে সাহেব আপনি কি ঘুমে ?
কারো গুরুত্বপূর্ণ ক্লাসে বারবার ফোন দিয়ে
বিরক্ত করি ... ইচ্ছে হয় এসএমএস দিয়ে
জানাই,এই ছেলে বের হও ঘুরতে যাব ।
কারো উদাস করা বিকেলে
চুপ করে বসে থাকতে চাওয়াটাকে
তুচ্ছ করে বলি-আমি থাকতে একা কেন ?
খুব ইচ্ছে করে কোন চায়ের টঙে
বসে কারো হাতের চা কেড়ে নিয়ে
বলি অনেক খেয়েছ বাকিটা আমার।
কারো মন খারাপের দিনে
এক মুঠো হাসি উপহার দিয়ে বলি ...
তুমি মন খারাপ করে আছো ?
ইচ্ছে হয় কাউকে
হঠাৎ ফোন দিয়ে বলি
আমার জন্য এক রাশ গোলাপ-পাপড়ি
নিয়ে উপস্থিত হও আমার বাসার গলিতে
এখন ঠিক এখনই ।।
ইচ্ছে হয় কারো শার্টের কলার ধরে বলি ,
ভালো না বেসে যাবে কোথায় ?
এমন স্বৈরাচারী প্রেমিকা আর
পাবে কোথায় ?
তবু সে মিষ্টি হেসে বলুক
পাগলী ...!
মন্তব্য (12)