আবার কোন একদিন
কোন এক পথের শেষে
দেখা হবে
দেখা হবে হয়ত সেই
পুরনো বাসাটার গলিতে

হয়ত দেখা হবে
দেখা হবে সেই
রাস্তার মোড়ের
দোকানটাতে

হয়ত দেখা হবে
এক গুচ্ছ গোলাপ হাতে
হয়ত দেখা হবে
কোন এক জোছনা রাতে

আবার হয়ত দেখা হবে
দেখা হবে আমার
সেই পুরনো
তোমার সাথে...।