তোমাকে বলা না বলা কথাটা
না বলাই থেকে গেলো
কত বার তোমাকে ছুঁয়ে দিতে গিয়ে
না ছোঁয়া রয়ে গেলো হৃদয়

হয়ত ত্রুটি ছিল আবেগে
হয়ত ত্রুটি ছিল প্রকাশে
থাকুক না ত্রুটি
প্রকাশে আর আবেগে
তবু তো ভালবাসা ছিল
এ হৃদয়ে অক্ষয় .........।।

ফাম্মি ১৯/০৯/২০১৩