বড় অবেলায় এলে তুমি
এলে এ কোন প্রভাতে
অপেক্ষা করতে করতে
অনেক আগেই অপেক্ষার
প্রহর গুটিয়ে নিয়েছি
নিজেই নিজেতে
তোমার ছুঁয়ে যাওয়া
এই হৃদয় ছুঁতে
কেউ পারেনি কখনো,
কখনো কেউ
নিতে পারেনি এই
হৃদয়ে বনবাস,
তবু আজ আমার
এই কঠিন রুদ্ধশ্বাস
হৃদয়ের ধারাপাত
বোঝোনি কখনো
হয়ত পারিনি বোঝাতে
পারোনি ভাঙ্গতে মৌনতা
দিয়েছ জ্বালা নিদারুন কষ্ট
হয়ত তুমি জানতে
নয়ত নিজের অজান্তে ......।
ফাম্মী২৯/০৯/২০১৩
মন্তব্য (14)