পথ খুঁজতে খুঁজতে অতপর নতুন ঠিকানায় এলাম,
বাঁধাহীন ডানা মেলে স্বপ্নের আকাশে উড়বো বলে
নতুনইচ্ছায় ডালি সাজালাম
কিন্তু হায়!
নীতিমলার আঙিনায় পা ফেলেই বুঝলাম
এটা আমার প্রকৃত ঠিকানা নয়।
এখানে কেউ খড়গ হাতে সুস্থির দাড়িয়েঁ আছে
আমার কথার মালাকে চৌচির করতে।
চেতনার নামে প্রতারকদের পক্ষ নিয়েই সে ছুড়ি চালাবে।
আমি বললেই ব্যান!
বাহ বাহ কী চমৎকার বাকস্বাধীনতার হাতছানি!
আমিতো প্রতারকদের বিরুদ্ধেই লিখবো।
আমি তো যাবতীয় শয়তানির বিরুদ্ধেই লিখবো্।
কবি নজরুল কী শাসকের নির্যাতনের শিকার হন নি?
কথিত রাষ্ট্রীয় আইন কী তাকে কারাগারে আটক করে নি?
তার পরও তার লেখা সাধারণ মানুষের হৃদয় জয় করেছে।
কোন বাঁধাই কবির কষ্ট কল্পনাকে রোধ করতে পারে না।
সত্য বড়ই নিষ্ঠুর।
সত্যকে হত্যা করতে হাজারো নিয়ম সরব থাকলেও
সত্য এগিয়ে যায় তার আপন গন্তব্যে।
হে তারু্ণ্য!
তুমি কী সত্যের পূজারী?
নাকী অপশাসকের নির্যাতনের সহযাত্রী?
তোমাকেই ঠিক করতে হবে তুমি সত্যিকারের তারুণের স্বপ্ন দ্রষ্টা কীনা।
মন্তব্য (1)