বৃষ্টি বিড়ম্বনা ফাহমিদা সুলতানা · কবিতা · 2021-08-28 · 399 ভিউ উড়ে এসে জুড়ে বসা কি দারুণ বৃষ্টি বর্ষায় পথিকের নাজেহাল সৃষ্টি। মেঘ ডাকে গুড়গুড়, বিদ্যুৎ ঝলকায় শঙ্কিত পথিকের এই বুঝি প্রাণ যায়। কাদাপানি মাখামাখি,পথ যেন জলাশয় কখন ফিরবে বাড়ি, পথিকের সংশয়। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (9)