কয়েকটি বিকেল ধার হবে ,
আমার আজলা ভরা উত্তাল নদীটির তীরে
হাঁটব কেবল হাঁটব উদাম দেহে ,
তুমি কেবল মুখ লুকিয়ে হাসবে আর বকবে ।
উদভ্রান্ত আমি ,উন্মাদ আমি
তুমি কেবল শাসন করে
চুপটি করে টানবে কাছে,
না বলা গল্পগুলো নির্লজ্জে বলবে ।
আমার দিন ফুরিয়ে এসেছে ,
হারিয়ে যাব খসে যাওয়া তারাদের ভিড়ে ।
সাঁঝের বেলায় স্বপ্ন খুঁজি
ঘরে ফেরা পাখিদের ফিরে ।
স্বপ্ন বিকিয়ে পথিক আমি
তোমার স্মৃতি বুকে নিয়ে হাঁটি ।
কয়েকটি বিকেল ধার হবে,
নিভে যাবার ক্ষনিক আগে ।
সিক্ত আকাশে উড়ো চিঠি
জানি পোঁছাবেনা তোমার তীরে ,
ভেঙেছ অনেক আগেই লীলা
অনেক মায়ার খেলা খেলে ।
মৌনতার মিছিলে পোষ্টার হাতে
কষ্টের স্লোগানে একলা আমি ,
অল্প অল্প গল্প বুনি
শেষ কয়েকটি বিকেলে ।
মন্তব্য (11)