শেষ  চিঠিটা  তোমার
খুব যতনে আগলে রেখেছি ,
শেষ হাসিটা তোমার
মনের গহীন কোনে গেথেঁছি ।


অবুঝ অবুঝ যত ছিল পাগলামি
তোমার কথার হাজারো ন্যাকামি ।
তোমার চোখে স্বপ্ন এঁকে
এ জীবন পার হতে চেয়েছি ।


মনে পড়ে ,শেষ বিকেলের কথা ,
তোমার ঘাড়ে আমার শেষ নিশ্বাসের ভাষা ।
যদি ইচ্ছে হয় মনে রেখ ,
আমার জন্য  চোখে একটুকু জল এন ।।