আহত হইনি, তবু
দগদগে ঘাঁ গুলো শুকোতে সময় লাগছে,
জীবনের খন্ডচিত্রগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে বিলীন হচ্ছে কাল থেকে কালান্তরে।
আধপঁচা ক্ষতের মামড়ি খুঁটে খুঁটে চুলকানি মুক্তিতে রত হাতের আঙুলগুলো।
হিপ হপ গানের উত্তেজনা দমন হতে যেমন সময় লাগেনা,
তেমনি নিকোটিনের চাহিদাও দমে যাচ্ছে নিকোটিন সেবন শেষে।
তেমনি ঘাঁ পঁচা দুর্গন্ধও থেমে থেমে বাতাসে ছড়াচ্ছে।
ভুল আফ্রোদিতির প্রেম,
ভুল করেই বিলুপ্ত হয় লোকান্তরে।
সঠিক উত্তর গুলোও ভুল প্রমানিত হয়
ভুল উত্তরের ভিড়ে।
সবুজের প্রান্তে লালের আভায়
লাল সবুজের সংসার পেতেছে।
সবুজের গর্ভে লাল ডিম্বাশয় নিষেকের অপেক্ষায়
রঙ হারিয়ে বিবর্ণতা ধারন করছে।
লাল আর সবুজের সঙ্গমে শেষ মেষ
কালো সন্তানেরই জন্ম হলো বোধ হয়!
কু সন্তানেরই জন্ম হ্লো বোধ হয়!
কু এর রাজ্যে কে যে সু তা
গত ৪২ বছরেও উদ্ধার করা যায় নি।
আদৌ!
আদৌ কী সু-এরা বেঁচে আছে?
জীবনধারী মৃত লাশের স্তুপের
নিচ থেকে পঁচা গন্ধ বেরোচ্ছে আজো।।
আজো!
ঘাঁ পঁচা দূর্গন্ধ ছড়াচ্ছে বাতাসে।।
১৮.১০.২০১৩
(সম্পাদিত)
মন্তব্য (5)