খোলা মাঠ, মুক্ত বাতায়ন; আমি একা, জানিনা কি হবে!
আছি নিবিড় দৃষ্টিতে কোন অজানা সত্তার সাথে নীরবে,
দাঁড়িয়ে সোনালি ধানের পাশে, আধ ফোঁটা শিশির
গায়ে মেখে; ঈশ্বরের পানে করুণ চাহনিতে প্রশ্নবিদ্ধ শির!
আর আমি হেঁটে বেড়াই উদ্দাম, এ প্রান্তের পরে
কোনো নতুন সৃষ্টি রহস্য ভালবাসা জন্ম মৃত্যুর তরে;
এই পৃথিবী নির্বাক তাকিয়ে রয় ক্ষণে ক্ষণে,
আমার সাথে নিষ্পলক যেন অভাবী বিষণ্ণ মনে!