হাসি কান্না সুখে দুঃখে সমান জীবনের মাত্রা,
হঠাৎ একদিন শূন্যেই থেমে যায় আমাদের যাত্রা।
নিরন্তর এই পথ চলা, গন্তব্য! সবকিছুর মাঝে,
বুঝেনা আলো আঁধার দিন রাত সকাল সাঁঝে।
যেকোনো সময় যেকোনো মুহূর্তে যেকোনো স্থানে,
বাস্তব পৃথিবী ছাড়ি মহাকাল ছেদি মহাশূন্য পানে
অদৃশ্য জগতে; বৃত্তের বাহিরে যমদূতের হাত ধরে
চরম কষ্ট সহে; যেমনি জন্মকে পরম আপন করে।
নিয়ে আসো ধরায়; তুমি কবি লেখক সাহিত্যিক!
ভেবো দেখো তাই পরম সত্য, ভেবো দেখো চারদিক।
খুঁজে পাবে তোমায় জন্ম মৃত্যু, স্বর্গ নরক কিংবা ঈশ্বর!
পাপে যন্ত্রণা আর পূণ্যে সাধুতায় সাজে তোমার ঘর।
তুমি হিসেব করে দেখো ভাই, সমানে সমানুপাতিক;
ভেবো দেখো তাই পরম সত্য, ভেবো দেখো চারদিক।
মন্তব্য (21)