তুমি আসবে বলে ঘরের দক্ষিণা দুয়ার রেখেছি খোলা,
বকুলের ঘ্রাণময় বায়ুবনে মেলেছি ডানা;
পবিত্রতার তরে দেহ মেলে গঙ্গার জল করেছি ঘোলা,
সেখানেও গিয়েছি যেখানে যেতে ভীষণ মানা।
তুমি আসবে বলে সাজিয়েছি ঘর রক্ত জবা ফুলে ফুলে,
সাজিয়েছি বাসর জ্বেলেছি দীপ কত যতনে;
জমে থাকা হৃদয়ের সকল কালিমা শিকে রেখেছি তুলে,
ভালবাসার দুয়ার দিয়েছি খুলে আনমনে।
মন্তব্য (22)