এক ফোঁটা অশ্রু নিবে?
হে কবি! নাও,
ছন্দ লেখো।
বিরহের ছন্দ।
ভালবাসার ছন্দ।
নানান অক্ষরে,
তোমার কবিতার খাতায়
যেখানে পড়ে
রক্তরাঙা কলমের শেষবিন্দু।
সেখানে অশ্রু ঢেলো,
দেখবে, গাঢ় হবে তোমার ভাষা।
যা তুমি প্রকাশ কর
যন্ত্রণাময় মন জঙ্গলের ভিতর থেকে।
লেখো অশ্রুসমেত
আর নিভিয়ে দাও
দাঊ দাঊ আগুন।
মন্তব্য (22)