ঘুমিয়ে পড়ার আগে
কাঞ্চন রায়

মাঝ রাত্রি, ঘুম ভেঙ্গেছে
এটা নয় অজুহাত ,
সারাটা দিন ফুরালো কোথায়
ভাবি বসে সারারাত।
এলার্ম বাজবে ঘন্টা দু'এক
ভোরের পাখি ডাকবে যখন
ঘুমিয়ে না হয় পড়ব তখন,
জাগি বসে সারারাত।।