রোজই আবেগ হচ্ছে ফেরি
সস্তা স্রোতের ভিড়ে,
মূল্য পায় নি সাড়ে চুয়াত্তর
খাচ্ছে শুকনো চিড়ে।
শূন্য দৃষ্টি ফ্যাকাশে বিকৃতির
কেউ ভাবেনি দাঁড়ানো
শুকনো ক্ষেতে হাহাকার মুখ
থাকছে স্মৃতি জড়ানো।
বলতেই পারো ওরা কেউ না
আমিও ছিলাম দূরে
আবেগ ভাসিয়ে স্রোতের দর্প
অস্বস্তি দেয় ছুড়ে।
মন্তব্য (17)