গাছের ডালে বিজ্ঞাপন ঝুলিয়ে
প্রচারে নেমে পড়ে সর্বাংশ ,
পাতা গুটিয়ে যায় ছাল বাকলে
পূর্নতা মাপে নিজের ভগ্নাংশ ।
দূরে ধেয়ে আসে আঘাত সমূলে
কামড়ে ধরে তারই জমিন
হাজার গণ্ডা লোভের প্রসরাতেও
বেশ বলে -ওরে, কুলি কামিন !