নিজেকে আর খাঁচায় বন্দী করি না
মেলে দিই আকাশ তলে
নদীর উজান স্রোতে
অশান্ত সময় ঘুর্ণি বায়ে
সূর্যের প্রখর দহন তাপে ।
বার বার ঠোক্কর খাই দরজায় দরজায়
বালির টুকরো টুকরো খন্ডে ভেঙে গুড়িয়ে যাই
সাজানো অসমাপ্ত জীবন ধুলিসাৎ হয়ে যায়
আর কখনও কখনও জ্বলে পুড়ে ছাই হয়ে যাই
তবুও জেনে গেছি আমি জীবন এমনটাই ।
তাই আমার মননে নিজেকে আমি
মেলে ধরি তোমার হাত ধরা জীবন ছোঁয়ায় ।
-০-০-০-০-