পিঠের উপরে বোঝাটা আছে বলেই
বেঁচে থাকাটা বুঝতে পারি খুব সহজেই ;
কষ্টের দৌড়নো , হাঁপিয়ে ওঠা , জিভ বের করা
আমাকে করে আরো শক্ত মেরুদণ্ডী মানবতায় ভরা ।।