ইচ্ছে হচ্ছে তোমার জন্য লিখছি দু চার পাতা
খুশ খেয়ালেই যাচ্ছি বলেই আমার মনের কথা
আমি যে তাই অলি গলি ঘুরছি কোলাহলে
অনেক কথা কুড়িয়ে নিয়ে বলছি কৌতূহলে ।

পাশের বাড়ির মেয়েটি আর কাগজ কুড়ানি
টাকার গরম ছেলেটি আর বেকার সন্ধানী
বেইমানী আর ধান্ধাবাজী সন্ত্রাস কারবারি
সত্যের জয়ে আজও দেখি মানব দর্পহারী ।

সব কিছু সব দেখতে পাওয়া আমার মত বলা
তোমায় বলে জগৎটাকে সাজাই স্বপ্ন মালা
গাছগাছালি পাখপাখালির সমাজ কথ্য কথন  
ভুলগুলোকে দাও ধরিয়ে তোমার মনের মতন ।।

আমাদের এই মত বিনিময় কাব্য সুখের মেলা
সারাটা বিশ্ব বাঁচার মন্ত্রে ভাসাক গানের ভেলা ।।

              -০-০-০-