একটা আকাশ পেয়ে আমি
    একশ আকাশ করতে পারি ,
মনটা আমার অনেক বড়
      সব আকাশে উড়তে পারি ;
ভাসিয়ে আমার মেঘ আকাশে
      সবখানে রোদ দিতে পারি ,
উজল তারা আলোর মালায়
      রাঙিয়ে হৃদয় সাজতে পারি ,
ঋতুর আকাশ ভরিয়ে আমি
      শুধুই গোলাপ ফুটতে পারি ,
সবার মনে আকাশ গড়ে
      ভালো আমি বাসতে পারি ।
গাছগাছালি পাখপাখালির
      ফুলেল হাসি হাসতে পারি ,  
সেই হাসিটাই ছড়িয়ে দিয়ে
      শূন্য আকাশ ভরতে পারি ।