কথা ছিল না তবু রাস্তারা মিলে যায়
বিষণ্ণ সেকেলে মৃত্যুর ভিড়ে
আশাহত মানুষের গরল-স্রোত...

প্রত‍্যেক কাঁধের কাছে নেমে আসে হাত

বছর ঠিকানা পাল্টায়
অনস্তিত্বের সুযোগ প্রতিদ্বন্দ্বী মুখে
ব'লে বন্ধু হতে চাই...
                              তবু
পরিমাপহীন আত্মীক অমনোযোগ