আমার একটা পাখি আছে
জানেনা যে কেউ
বুকের ভেতর বসত করে
অজানা ঢেউ।
আমার পাখি বেঁধে রাখি
চোখের ইশারায়
নাচে গায় রাঙা পায়
কাঁদায় হাসায়।
আকাশের গায়ে পাখি
উড়ন্ত বলাকা
আমার পাখি কেউ দেখেনি
বুকের মধ্যে রাখা।
ঠোঁটের পাখির হাসি ঝরে
বুকে প্রেমের টান
খোঁপায় করে আগলে রাখে
আকাশের সম্মান।
লেখাঃ ১০/৪/১৬ইং
মন্তব্য (11)