অভিমান ভাঙলে দ্বীপ সরকার · কবিতা · 2015-12-28 · 934 ভিউ তোমার দীঘল কেশ জানে আঁধার ছুঁলে চঞ্চল হয়ে ওঠে গাঢ় অন্ধকার, তোমার স্বপ্নীল চোখ জানে নয়নে নয়ন রাখলে সেমিকোলনে আটকে থাকে মায়ার ভিড়। শুধু অভিমান ভাঙলে তোমার সে চোখে, সে চুলে আড়িপাতা গল্পের দিন ভেসে ওঠে। লেখাঃ ২০/১২/১৫ইং শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (4)