চোখ বোঝে
চোখের সীমানায় কতো
জল আছড়ে পড়ে,

ঠোঁট বোঝে
ঠোঁটের পরতে পরতে কতো
উষ্ণতা কাব্য করে,

শুধু-

মন বোঝেনা
মনের উঠোনে কতো
আত্নীয়তা নড়ে চড়ে।
৪/৫/১৫ইং