একটি পাখি থাকি থাকি ডাকি' বললো, শোন__
যাচ্ছি চলে পরপারে সময় নাই আর কোন!
দু'টি পালক রেখে গেলাম, রেখে গেলাম মায়া,
নাইবা থাকলাম গাছের ডালে, নাইবা রইল ছায়া।
পালক খানি হাতে নিয়ে, সাথে নিয়ে স্মৃতি,
আমার কথা স্মরন হলেই, হবো আমি কৃতি।
পথের বাকে হারিয়ে গেলাম, রেখে গেলাম স্বর,
একলা রাতে মনে করো, করো না'ক পর।
তোমার মনে যদি থাকি, নাই বা থাকলাম ভবে,
মরেও আমি অমর হবো, অমর-আত্মা-ই রবে।
মন্তব্য (9)