তরুনীর হাতের মত সরু সরু গলিগুলো. দুপাশে বাড়ির ছাদে সদ্যস্নাতা হলুদ,নীল, কমলা,বেগুনি শাড়ি রোদ হাওয়ার গর্বে দুলছে. আরো উপরে আকাশে দুর্গাপুজোর আগের তুলো মেঘ. তবু স্যাতস্যাতে গন্ধ এখনও কাটেনি গলিগুলো থেকে. ধারে ধারে জমা থিকথিকে শ্যাওলা রঙ. ছেলেটি তাকিয়েই ছিল, মেয়েটির অসফুষ্ট তৃপ্তি : "চিনতে পারছ!"
- "না"
শরতকালের আকাশটা গম্ভীর হয়ে গেল...,গাছগুলো, গাছের পাতাগুলোও .
-" তুমি আমায় যতটা চিনতে পারছ না ,আমি তোমায় ততটাই চিনেছি."