তোমাকে কি দেখা যায় নিশীতের তন্দ্রায়

তুমি কি স্বপ্নলোকের রানী শুধু আমারই চিন্তায়

ভয় হয় ঘুম ভাঙ্গলেই হারাবো তোমায়

তোমার কথা ভেবে তাই রাত কেটে যায়


তুমি কি গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের ক্লান্তি

তোমার স্পর্শে যেন এক স্বর্গীয় শান্তি

তোমার কালো চোখের তারায় অমাবশ্যার রাত্রি

সেই চোখে মায়াবী এক অভিমানী চাহনি


তোমার কোমল মুখটা যেন সাগরের মুক্তো

বাঁকা ঠোঁটে তিল যেন চাঁদের কলঙ্ক

পাখির মত দেহ তোমার বেড়ায় মনের ডালে

ফড়িং যেমন ইতস্তত এদিক ওদিক ওড়ে

০৪/০৬/২০১২