কয়েকটি গান যা শুনে ভালো লাগবে আশা করি গানের কথা সহ দিলাম । গান শুনতে চাইলে নামের উপর ক্লিক করবেন




কিনে দে রেশমি চুরি

নইলে যাব বাপের বাড়ি

দিবি বলে কাল কাটালি

জানি তোর জারি জুরি||


গতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি

শাড়ী না দিয়ে আমায় খাওয়ালি ছোলা মুড়ি ||


কিনে দে রেশমি চুরি

নইলে যাব বাপের বাড়ি

দিবি বলে কাল কাটালি

জানি তোর জারি জুরি


মিচে কথায় তোর মত কেউ নেইরে আর

তোর তুলনা পাওয়া জগতে যে ভার ||


ভাল মানুষ পেয়ে আমায়

ভোলালি কি ছলনায়

এবারে ভোলবনা তো যত করিস্‌ ছলছাতুরী ||


কিনে দে রেশমি চুরি

নইলে যাব বাপের বাড়ি

দিবি বলে কাল কাটালি

জানি তোর জারি জুরি


টাকা যদি নাথাকে তো না দিবি

হাত ধরে আমায় আপন করে নিবি ||


আমি জ্বালাতে তোকে বলেছি কত বকে

জানিস্‌ প্রেম কমবে না তো যত হই বুড়ো-বুড়ি ||


কিনে দে রেশমি চুরি

নইলে যাব বাপের বাড়ি

দিবি বলে কাল কাটালি

জানি তোর জারি জুরি

__________________________________________



আয় খুকু আয়

কাটেনা সময় যখন আর কিছুতে

বন্ধুর টেলিফোনে মন বসে না

জানালার গ্রীলটাতে ঠেকাই মাথা

মনে হয় বাবার মত কেউ বলে না

আয় খুকু আয় খুকু আয়

আয়রে আমার সাথে গান গেয়ে যা

নতুন নতুন সুর নে শিখে নে

কিছুই যখন ভাল লাগবে না তোর

পিয়ানোয় বসে তুই বাজাবিরে

আয় খুকু আয় খুকু আয় ।


সিনেমা যখন চোখে জ্বালা ধরায়

গরম কফির মজা জুড়িয়ে যায়

কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি

মনে হয় বাবা যদি বলতো আমায়

আয় খুকু আয় খুকু আয়

আয়রে আমার সাথে আয় এখনি

কোথাও ঘুরে আসি শহর ছেড়ে

ছেলেবেলার মত বায়না করে

কাজ থেকে নেনা তুই আমায় কেড়ে

আয় খুকু আয় খুকু আয় ।


দোকানে যখন আসি সাজবো বলে

খোঁপাটা বেঁধে নেই ঠাণ্ডা হাওয়ায়

আরশিতে যখনই চোখ পড়ে যায়

মনে হয় বাবা যেন বলছে আমায়

আয় খুকু আয় খুকু আয়

আয়রে আমার কাছে আয় মামনি

সবার আগে আমি দেখি তোকে

দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই

কেমন কাজল দিলি কালো চোখে

আয় খুকু আয় খুকু আয় ।


ছেলেবেলার দিন ফেলে এসে

সবাই আমার মত বড় হয়ে যায়

জানিনা কজনে আমার মতন

মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়

আয় খুকু আয় খুকু আয়

আয়রে আমার পাশে আয় মামনি

এ হাতটা ভাল করে ধর এখনি

হারানো সেদিনে চল চলে যাই

ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি

আয় খুকু আয় খুকু আয় ।


(সুরঃ ভি বালসারা, শিল্পীঃ হেমন্ত মুখার্জী ও শ্রাবন্তী মজুমদার)


অসম্ভব সুন্দর গান

_______________________________________________



ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা

হৃদয় গভীরে অচেনা ভালোবাসা

আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প

তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প


রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন

এই মন তোমারি আশায় স্বপ্নে বিভোর সারাক্ষন (২)

আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প

তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প
______________________________________________________
আলটুসি ক্যান্টিন (শ্রেয়া ঘোষাল)

Track: Altushi Canteen
Artist: Shreya Ghoshal
শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি নাকি স্মৃতি দাগে ...
কাঁপছিল মন, নিরালা রকম, ডাকনাম নামলো পরাগে...
কে হারায় ... ইশারায় ...
সাড়া দাও ফেলে আসা গান ...
রূপকথারা রা রা রা রা
চুপকথারা রা রা রা রা
ফুরফুরে এক রোদের জন্মদিন !
মনপাহারা রা রা রা রা
বন্ধুরা রা রা রা রা
আজ খোলা আলটুসি ক্যান্টিন !
বোবা ইমারত, অকুলানো পথ, শালিকের সৎ অনুরাগে ,
বলেছে আবার জানলার ধার, ধার-বাকি হাতে চিঠি জাগে !
কে হারায় ... ইশারায় ...
সাড়া দাও ফেলে আসা গান ...
রূপকথারা রা রা রা রা
চুপকথারা রা রা রা রা
ফুরফুরে এক রোদের জন্মদিন !
মনপাহারা রা রা রা রা
বন্ধুরা রা রা রা রা
আজ খোলা আলটুসি ক্যান্টিন !
রোদেলা বেলার, কবিতা খেলার, শীত-ঘুম বই-এর ভাঁজে,
বেসামাল ট্রাম, মুঠোর বাদাম, জ্বালাতনে গাংচিলটা যে |
ঝরে একাকার, বালি ধুলো তার , তুলো তুলো বেখেয়াল |
হঠাৎ শহর, পুরনো মোহর, মহড়া সাজানো আবডালে |
লজ্জা চিবুক, বানভাসি সুখ, শুক-সারি গল্প নাগালে |
কে হারায় ... ইশারায় ...
সাড়া দাও ফেলে আসা গান ...
রূপকথারা রা রা রা রা
চুপকথারা রা রা রা রা
ফুরফুরে এক রোদের জন্মদিন !
মনপাহারা রা রা রা রা
বন্ধুরা রা রা রা রা
আজ খোলা আলটুসি ক্যান্টিন !