আমরা একটি প্রজন্ম -
যারা দেখিনি মুক্তিযুদ্ধ ,
যারা দেখিনি রক্তদানের বিরত্ব ,
যারা দেখিনি মৃতের স্তুপ ;
যারা দেখিনি, আবর্জনার মত -
যত্রতত্র ফেলে রাখা, ছিন্ন-ভিন্ন লাশ ;
যারা দেখিনি হিংস্র পাশবিকতা ।
জলের উপর ভাসমান লাশের পঁচা গন্ধ
আমাদের নাকে কখনোই আসেনি।
আমরা একটি প্রজন্ম -
যারা ’৭১ দেখিনি ,
দেখিনি সেই-সব দিনগুলোর কিছুই ।
কিন্তু আমরাই সেই প্রজন্ম ,
যারা বিয়াল্লিশ বছর পরে হলেও
সেই খুনি-জালিমদের -
ফাঁসির দাবি নিয়ে এসেছি ।
মন্তব্য (6)