মনে হচ্ছে জীবনটা স্বচ্ছ অদৃশ্য কাঁচে ঘেরা ছিমছাম
অথচ কতো শত বিমূর্ত বেদনার অভিনব 'রেইনফরেস্ট'!
আমাজন নদী যেন হাতের আয়ুরেখা!
কবে থামবে নাব্যতা?

লোভনীয় সংখ্যাতত্ত্ব মাথার ভেতর খেলে যায়-
মস্তিষ্কের ইলেক্ট্রো-ম্যাগনেটিক রেল লাইনের ভেতর।
তাদের ক্যাচ-কুচ স্ফুলিঙ্গে যে- তড়িৎ ক্রীড়া শুরু হয়
প্রণোদিত করে তুলে ঝিমিয়ে পড়া উৎসাহকে।
জং ধরা ট্রেনে আবার গতি এসেছে-
পুরনো লোকোমোটিভ ব্রেক বিহীন
ছুটে চলছে অনন্ত কালের পথে
যেন পুরো মহাকাল ছুঁয়ে জড়িয়ে গেছে সেই রেলপথ!




১১ই জানুয়ারি, ২০১৫