ভূতের রাজা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১০-০৬-২০২১ ইং

খোকন সোনা ভূতের গল্প
শুনবি যদি আয়,
আমার বাড়ি তেতুল গাছে
বাসা বেঁধে যায়।

বিলের ধারে গাছের উপর
এক পা দেখে ভয়,
এক পা থাকে তেতুল গাছে
ভয়ের কিছু নয়।

ভূতের মাথায় একটি চোখে
দেখতে যেনো লাল,
হাতে তাহার সোনার বালা
নাদুস নুদুস গাল।

মুখে তাহার অগ্নি ঝরে
রাতে আলো রয়,
শরীলের লোম দাঁড়িয়ে যায়
দেখে লাগে ভয়।

দাদু একদিন হাঁটতে গেলে
ভূতে দিলো ডাক,
ভূত দাদু কে বলে তখন
এখানে বসে থাক।

কথা বলার জন্য দাদু
তুলে যখন ঘাড়,
ভূতের রাজা বলে বসে
পাবি না তুই ছাড়।