ওহে আমার প্রিয় ওহে বামা
তোমার তরে যা আছে জমা
জীবন ক্ষুধায় হয়নি তোমায় কেনা
দাওগো ফেরত শোধ করব দেনা।
গাহিয়া তরী বাহিয়া চলে
না চাহে সাগর তলে
বালির মাঝে না আছে জীবন
না বিরহ না তোমার ভুবন।
দিন হারা দাসের মত
তৃপ্ত হলাম দিয়ে যত
তোমার আশায় বসে থাকি
দূর পানে চেয়ে আঁখি।
তমাল বনে বাজে বাঁশি
নৃত্য কর কাছে আসি
দোষ আমায় ভাঙলে মানা
দাওগো ফেরত শোধ করিব দেনা।
মন্তব্য (6)