প্রেম জেগেছে সখি আমার প্রেম জেগেছে মনে
তাইতো অমন ঝড় উঠেছে ফাল্গুনেরি বনে
মনের কথা যায় যে উড়ে
দেশ সীমানার বাঁধা পেরে
কেবল চলছি প্রহর গুনে।

ঢেউ ছড়ানো স্বপন দোলা
হৃদয় মাঝে তোমার খেলা
ডাকি ফুলের মালা বুনে।

হেসে হেসে যাও যে পলে
প্রেম পরাব তোমার গলে
খুজি কোকিলের সুর শুনে।

যাতন পিয়াসে ঝড় ওঠে হায়
তোমার নুপুর পরা ছন্দ পায়
আমি মরছি তোমার ঋণে।