তারই কাম! (ব্যঙ্গ)
====================@@@
লাফ দিয়ে রোজ বাড়ছে দেখে
ভোজ্য তেলের দাম,
বেশ ক’জনা শিষ্য শুধায়
কও তো কার এ ধাম?
চোখ দু’টি ফের বুজে গুরু
ভাবে করি ক্যামনে শুরু,
থাকবে কি ধ্যান আস্ত যদি
বলি কারো নাম!
চোখ খুলে তাই উর্দ্ধে চেয়ে
কয় এ তারই কাম!
মন্তব্য (12)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন