স্বর্গের দূরত্ব
====================@@@

পুণ্য পাপের মন্দা হিসাব
করতে দ্বিধার সুরে,
ভাবছো বসে স্বর্গ কোথায়
কোন সে’ অচিনপুরে?

না পেলে তার সঠিক জবাব
বাড়বে জানি অস্থিরের ভাব,
তাইতো বলি এক্ষুণি ওই
মাপক ফ্যালো ‍ছুঁড়ে -

সত্য কি নয় ’মুখ থেকে মন
ঠিক যতোটা দূরে!’