শরতের কূলে
======================@@@

পেঁজা পেঁজা সাদা মেঘ উড়ে যায় এক দলে,
দোল খায় কাশফুল বিলি কেটে কুন্তলে!

ধান ক্ষেতে হাঁস ডাকে ভেবে আহা কি যে সুখ!
উঁকি মেরে তাল খুঁজে কদমের লাজ মুখ।

হাসে শাখে জুঁই কেয়া মালতীর গুলশানে,
বকুলের মালা পরে খুকি খ্যালে গানে গানে।

ক্রোধে রাঙা বেলা ঠেলে বায়ু করে হাঁসফাঁস,
ট্যারা চোখে বগি দ্যাখে শাপলার উচ্ছ্বাস।