প্রতিফল
=====================@@@

বক্ষে রেখে দিলে যে কেউ মান -
রাত্রে মেরে কুড়াল
দিস্ নে রে তুই উড়াল
ভেবে তারে সার হারা খানদান!

মানছি পাবি শুভ্র দীঘল কাশ -
আসলে তবু সিডর
দেখবি তারই ভিতর
চুপটি জেগে আইক্ক্যা অ’লা বাঁশ!

কাশ> কাশফুল।