ও মাঝি! (ট্রায়োলেট)
====================@@@
তুফানে কাঁপছে আজি তটিনীর পাড়,
ধীরে ধীরে বাও মাঝি আপনার তরী!
ত্বরায় হারাতে পারে জীবনের সার,
তুফানে কাঁপছে আজি তটিনীর পাড়।
তুমি কি মানতে চাও অবেলায় হার?
কেমনে সইবে তবে এলে বিভাবরী?
তুফানে কাঁপছে আজি তটিনীর পাড়,
ধীরে ধীরে বাও মাঝি আপনার তরী!
মন্তব্য (10)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন