ঝাকানাকা (অণু)
====================@@@

সবখানে রোজ মন মানুষের
লক্ষ্য হলে টাকা,
চাইলে কি আর সেই চলনের
বক্ষ থাকে ঢাকা!

লাগলে বরং দুখের বাদল
স্বার্থ দিবে ছলের মাদল
হুঁশ যেচে তাই মঞ্চ গড়ে
নাচবে ঝাকানাকা।

রাত্রে সেজে সিঁধ কাটা চোর
দিনে সাধু পাকা।