গোধুলি বেলার রবি
====================@@@
আকাশের কোণে অপরূপ সাজে
দেখে নীরদের ভেলা,
ভাবি বসে একা কাব্য লিখবো
খুঁজে বিকেলের খেলা।
হাটুরে ফিরবে বাঁকা মেঠো পথে
দাবড়ে গরুর গাড়ি,
চষি আড়ে আমি সুদূরে হারানো
ধবল বকের সারি।
কি যে ভালো হতো বাঁশরীর ডাকে
ফিরে ফিরে চেয়ে মাঠে,
গাগরী কাকালে কুলো বঁধু গেলে
খুশিতে নদীর ঘাটে!
অবশেষে ভাবি কোথা পাবো সেই
গোধুলি বেলার রবি!
আঁকছি যখন পাল তোলা নায়ে
পরাণ মাঝির ছবি।
মন্তব্য (5)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন