ডলছে!
====================@@@

মানুষের অন্তর - চেনা কি সহজতর?
চারিদিকে বহু রূপে
ঘুরছে,
কেউ পুষে বুকে ক্রোধ - কেউ রেখে আড়ে বোধ
তবুও সুযোগে কাদা
ছুঁড়েছে!

সভ্যের শত শনি - হয়ে আজ শিরোমণি
সমাজটা দিবা-নিশি
চুষছে,
দেখে কারো ভীরু মন - দিনে সেজে মহাজন
আফসোসে রাতে শুয়ে
ফুঁসছে!

হারিয়ে ছিন্ন ছাতা - বেহালে কালের দাতা
তবুও বাদল রোদে
চলছে,
কেঁদে শুধু ধরাতল - ক্ষয়ে তাতে মনোবল
আপনার বুক নিজে
ডলছে!